আজ শনিবার (২০ জুলাই) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। পাকিস্তানের কাছে আগের হোয়াইটওয়াশের জবাব দিতে প্রস্তুত টাইগাররা। তবে ম্যাচ শুরুর আগেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার আগে ও পরে ঢাকা শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ম্যাচের সময় আকাশ থাকবে ঘন মেঘে ঢাকা, ফলে ম্যাচটি নির্ধারিত ওভারে সম্পন্ন হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আবহাওয়া পূর্বাভাস (ম্যাচের সময়): তাপমাত্রা: প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, অনুভূত হবে প্রায় ৩৭ ডিগ্রি, আর্দ্রতা: ৭৭% থেকে রাত ৮টার পর বাড়বে ৭৯% পর্যন্ত, বাতাসের গতি: দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৯-১৯ কিমি, মেঘের আচ্ছাদন: ৯৯%
বৃষ্টিপাতের সম্ভাবনা: ১.৭ মিমি, সন্ধ্যার পর কমে ০.৩ মিমিতে দাঁড়ানোর সম্ভাবনা
টি-টোয়েন্টিতে মুখোমুখি হিসাব: এখন পর্যন্ত দুই দল ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ১৯ বার, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনবার। চলতি বছরের মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত শেষ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
সিরিজ সূচি: ১ম টি-টোয়েন্টি: ২০ জুলাই, ২য় টি-টোয়েন্টি: ২২ জুলাই ৩য় টি-টোয়েন্টি: ২৪ জুলাই
তিনটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলি, শামীম পাটোয়ারী, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।
বৃষ্টি উপেক্ষা করে ম্যাচ শুরু হলে ভক্তদের জন্য এটি হতে পারে এক উত্তেজনাপূর্ণ ক্রিকেট সন্ধ্যা। বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য মরিয়া, অন্যদিকে পাকিস্তান চাইবে আগের সাফল্য ধরে রাখতে।





