বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বায়োফার্মা লিমিটেডের উদ্যোগে গতকাল ২০ জানুয়ারি ঢাকার গুলশানে অবস্থিত হোটেল সিক্স সিজনসে এক নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আফগানিস্তান থেকে আগত উচ্চপর্যায়ের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল অংশ নেয়।

\r\n

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রদর্শনী বিভাগের প্রধান মৌলভী কাবিল মোহাম্মদ আবিদ। তাঁর নেতৃত্বে আফগানিস্তান থেকে আগত প্রায় ৬০ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

\r\n

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

\r\n

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ। তিনি বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার বাণিজ্যিক সম্ভাবনা, পারস্পরিক সহযোগিতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

\r\n

নৈশভোজ অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিদ্যমান প্রতিবন্ধকতা কমানো, বিনিয়োগ সম্ভাবনা এবং সহযোগিতা জোরদারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

\r\n

বায়োফার্মা লিমিটেড আশা প্রকাশ করেছে, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও আফগানিস্তানের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।