বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তিনি বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটিই যুক্তরাজ্যের প্রত্যাশা। এ জন্য পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহায়তা করতে তারা প্রস্তুত।