ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি ভোট দেন।


\r\n

ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

\r\n

মির্জা ফখরুল বলেন, অনেক বাধা-বিপত্তি, রক্তপাত ও আত্মত্যাগের পর আজকের এই দিনের সূচনা হয়েছে। এ দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।

\r\n

তাঁতিপাড়ার বাসিন্দা হওয়ায় তার বাসভবন থেকে ভোটকেন্দ্রের দূরত্ব খুবই কম। হেঁটে তিন থেকে চার মিনিটের মধ্যেই তিনি কেন্দ্রে পৌঁছে ভোট দেন।

\r\n

এ কেন্দ্রে হিন্দু, মুসলিম ও দলিত সম্প্রদায়ের ভোটাররা ভোট দেওয়ার কথা রয়েছে। তাঁতিপাড়া এলাকাসহ শহরের তিনটি মহল্লা এ কেন্দ্রের আওতাভুক্ত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন।