সংখ্যাগত প্রতিনিধিত্বভিত্তিক (পিআর) নির্বাচনী পদ্ধতি দেশে বড় ধরনের বিভেদ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই পদ্ধতি বাস্তবায়িত হলে ফ্যাসিবাদী শক্তি আরও বড় সুযোগ পাবে।

\r\n

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনে গিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

\r\n

এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “পিআর পদ্ধতি বিশ্বের অনেক দেশে রয়েছে— ইউরোপেও আছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কার্যকর নয়। এই মুহূর্তে পিআর পদ্ধতি চালু করা হলে বিএনপিসহ দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিভাজন দেখা দেবে, যা দেশের জন্য ভালো নয়।”

\r\n

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে স্পষ্ট অবস্থান দিয়েছেন। দেশের বাস্তবতায় পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়।”

\r\n

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেন, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম ইউসুফ ভূঁইয়া, সোহেল মাহমুদ ও শরীফ উদ্দিন পাটওয়ারী। এছাড়াও জেলা যুবদলের সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।