বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও দেশটির ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।


\r\n

বিবৃতিতে হাইকমিশনের এক মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে পরিবর্তনশীল ও বিকাশমান। এমন পরিস্থিতিতে ঘটনাপ্রবাহ গভীর, নিরপেক্ষ ও সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন বলে তারা মনে করেন।


\r\n

এতে আরও বলা হয়, যেকোনো দেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রায়ই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা ঘটে থাকে। এ প্রেক্ষাপটে ছাত্র-জনতার জুলাই আন্দোলনের পরিচিত মুখ ও তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ করা হয়।


\r\n

হাইকমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতির প্রতি ভারত মনোযোগী থাকলেও প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত থাকবে।