উন্নত দেশগুলোর মধ্যে জার্মানি শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য। গবেষণা, পূর্ণকালীন চাকরির সুযোগ এবং জীবনযাত্রার মান শিক্ষার্থীদের প্রধানভাবে এখানে টানে।

\r\n

জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই। শিক্ষার্থীদের মাত্র ১০০ থেকে ৩০০ ইউরো সেমিস্টার ফি দিতে হয়। ব্যাডেন-ভুর্টেমবার্গ রাজ্যে ইউরোপীয় ইউনিয়ন ও অর্থনৈতিক এলাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য ফি ১,৫০০ ইউরো।

\r\n

বিশ্ববিদ্যালয় নির্বাচন সহজ করতে “ইউনি-অ্যাসিস্ট” ওয়েবসাইট কার্যকর মাধ্যম। এছাড়া DAD স্কলারশিপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আবেদন ও ভর্তি প্রক্রিয়া করা যায়।

\r\n

শীর্ষ শিক্ষার ক্ষেত্র ও বিশ্ববিদ্যালয়সমূহ:

\r\n

প্রকৌশলবিদ্যা (ইঞ্জিনিয়ারিং):
\r\nমেকানিক্যাল, ইলেকট্রনিক, অটোমোটিভ ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে বোশ, সিমেন্স, বিএমডব্লিউ, ভক্সওয়াগেনের মতো প্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে। শীর্ষ বিশ্ববিদ্যালয়: টিইউ মিউনিখ, আরডব্লিউটিএইচ আখেন, কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজি। গড় বার্ষিক বেতন: ৪৪–৫৭ হাজার ইউরো।

\r\n

কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি:
\r\nডিজিটাল রূপান্তর, সফটওয়্যার উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশেষজ্ঞদের চাহিদা ক্রমবর্ধমান। শীর্ষ বিশ্ববিদ্যালয়: টিইউ মিউনিখ, টিইউ বার্লিন, আরডব্লিউটিএইচ আখেন, কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব মিউনিখ। গড় বার্ষিক বেতন: ৫৫ হাজার ইউরো।

\r\n

ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা:
\r\nবাস্তবভিত্তিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও প্রকল্পের মাধ্যমে দক্ষতা অর্জন করা যায়। শীর্ষ প্রতিষ্ঠান: মানহাইম বিশ্ববিদ্যালয়, ফ্রাংকফুর্ট স্কুল অব ফাইন্যান্স। গড় বার্ষিক বেতন: ৫৫ হাজার ইউরো।

\r\n

স্থাপত্যবিদ্যা:
\r\nসৃজনশীল ও চিন্তাশীল শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। শীর্ষ বিশ্ববিদ্যালয়: ভাইমার, ব্রান্ডেনবার্গ, উপারটাল বিশ্ববিদ্যালয়। গড় বার্ষিক বেতন: ৩৯ হাজার ইউরো।

\r\n

চিকিৎসাশাস্ত্র, স্বাস্থ্যসেবা ও মনোবিজ্ঞান:
\r\nচিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মনোবিজ্ঞানের বিশেষজ্ঞদের চাহিদা ক্রমবর্ধমান। জার্মান ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য সেবা ও সম্মান নিশ্চিত। শীর্ষ বিশ্ববিদ্যালয়: হাইডেলবার্গ, চ্যারিটি-ইউনিভার্সিট্যাটসমেডিজিন বার্লিন, লিউবেক, এলএমইউ মিউনিখ, হুমবোল্ট।

\r\n

জার্মানিতে প্রায় ৪০০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তিপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। সঠিক বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দিতে পারে।

\r\n

তথ্যসূত্র: German Academic Exchange Service (DAAD)