বরগুনা প্রতিনিধি: আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত সৃজনশীল সমাজ গঠন অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।


বরগুনা জেলার আমতলী থানার এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিকাশ কর্মকার, সহকারী অফিসার ও ফোর্সের সহযোগিতায় ০৭ নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে তারিকাটা বাজার সংলগ্ন এলাকা থেকে মোঃ আবুল বাশার মিয়া (৪৭) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার অবৈধ বাজারমূল্য প্রায় ১৫,০০০/- টাকা।


\r\n\r\n\r\n

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।