বগুড়া প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ৫ নং ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি মিলনমেলার রূপ নেয়।

\r\n

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি বক্তৃতায় নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,
\r\n“জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। ৫ নং ওয়ার্ডের মানুষ ঐক্যবদ্ধ থাকলে এলাকার সার্বিক উন্নয়ন দ্রুত সম্ভব।”

\r\n

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক। তিনি স্থানীয় নেতা-কর্মীদের সাংগঠনিক কাজে আরও সক্রিয় হওয়া এবং জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করার নির্দেশ দেন।

\r\n

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড নির্বাচন কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান। তিনি সমাবেশ সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

\r\n