বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি শাহ সুলতান কলেজ শাখার আয়োজনে ১ ই জুলাই ২০২৫ থেকে ৫ ই আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত, ছাত্র জনতার অভ্যুথান শীর্ষক রচনা, কবিতা, স্মৃতি লেখার আয়োজন করা হয়।
উক্ত আয়োজন প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১০ জন কে পুরস্কৃত করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি শাহ সুলতান কলেজের সভাপতি মোঃ আসাদ, সেক্রেটারি মোয়াজ আহম্মেদ ও মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্যের লিপিবদ্ধ করার মাধ্যমে আমাদের জুলাইকে ধারণ করতে হবে।





