বগুড়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বগুড়ায় জেলা বিএনপির বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার বাদ জুম্মায় শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির আয়োজন করা এ দোয়া ও মোনাজাতে অংশ নেন।


দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, এবং অন্যান্য নেতৃবৃন্দ। জেলা ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।


সৌজন্য সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তিনি রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।