বগুড়া জেলা প্রতিনিধি:সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় সাজেদা বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর ট্রেন সোনাতলা স্টেশনে প্রবেশের সময় ওই নারী অসাবধানতাবশত ট্রেনের সামনে চলে যান। এতে ট্রেনের ধাক্কায় তিনি প্ল্যাটফর্মে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।