বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের স্টেশন রোড এলাকায় বগুড়া প্রেসক্লাবের পুরাতন ভবনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের আহ্বায়ক মোহন আখন্দ সভাপতিত্ব করেন। সদস্য সচিব মেহেরুল সুজন সভাটি সঞ্চালনা করেন।
সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য দেন তানভীর আলম রিমন, এসএম আবু সাঈদ, আতিকুর রহমান সোহাগ, সুমন সরদার এবং মাহবুবা পারভীন লুনা।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, সরকার অনুমোদিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও শিগগিরই সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





