বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মাসিক জেলা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কলোনীস্থ শাহ্ ওয়ালীউল্লাহ মিলনায়তনে এ জেলা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

বগুড়া জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা ও শাহাদাত হোসেন সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে শক্তিশালীকরণ এবং আগামীর কার্যক্রম সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।