প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়।

কমিটিতে অর্থমন্ত্রীকে সভাপতি করা হয়েছে, এছাড়া ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ।


এছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবও অন্তর্ভুক্ত থাকবেন।