ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি: আজ সকালে দিনাজপুরের  ফুলবাড়ির রাঙামাটি তে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে।

সকালে একটি ভ্যান উপজেলার বারাইহাট থেকে রাঙামাটি প্রাণকোম্পানীতে আসার সময় বলিহার পুর নামক স্থানে দিনাজপুর গামী একটি ট্রাক ভ্যানে চাপা দেয়।

ঘটনাস্থলেই আলাদীপুর ইউনিয়ন এর জামডাঙা গ্রামের ভ্যান চালক আইনুল(৫৫) ও ভ্যানে থাকা বারাইহাটের রোমানা আক্তার(২৫) নিহত হন। আহতব্যক্তি ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

ফুলবাড়ি থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও পলাতক রয়েছেন চালক ও হেলপার। 
ফুলবাড়ি থানায় দুইটি মামলা গ্রহণ করেছেন।