গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া ফ্রান্সের রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান বলেছেন, “ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।”

এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলি আগ্রাসন রুখতে দেশে দেশে বিক্ষোভ গড়ে তোলার ডাক দেন।

ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিওতেও রিমাকে দেখা গেছে। তিনি জানান, গাজার খুব কাছে পৌঁছালে তাঁর বহনকারী জাহাজটি ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে জব্দ করেছে। এ সময় তিনি গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান এবং ফ্লোটিলা মিশনের প্রতি সংহতি প্রকাশ করেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ নাগরিক। তাঁদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও