বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় এলে পদ্মা ও তিস্তার পানি বণ্টন এবং ফারাক্কা ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সমতার ভিত্তিতে থাকবে; কোনো দাদাগিরির সুযোগ থাকবে না।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে- এটাই স্বাভাবিক। তবে নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব হয় না। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টনকে গুরুত্ব দেবে।”
তিনি চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত গণসমাবেশেও যোগ দেবেন। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।





