জার্মানির নারী বিষয়ক সাবেক মন্ত্রী ও জার্মান পার্লামেন্টের সাবেক সভাপতি প্রফেসর ড. রিতা সাসমুথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


\r\n

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেওয়া শোকবার্তায় বলা হয়, রিতা সাসমুথ সমতা, সামাজিক সংহতি ও নারীর অধিকার প্রতিষ্ঠায় ছিলেন এক সাহসী ও দৃঢ় কণ্ঠস্বর। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জার্মানির জনআলোচনা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


\r\n

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তিনি এইচআইভি/এইডস সংকট মোকাবিলায় দূরদর্শী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষা ও নীতিনির্ধারণে বৈজ্ঞানিক প্রমাণকে গুরুত্ব দেওয়া ছিল তার রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি।

\r\n

এ ছাড়া জার্মান পোস্টকোড লটারির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান এবং পরবর্তীতে সম্মানসূচক সভাপতি হিসেবে তিনি নাগরিক অংশগ্রহণ, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন।


\r\n

বিবৃতিতে বলা হয়, প্রফেসর ড. রিতা সাসমুথ একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক, সমাজসংস্কারক ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।