প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। তিনি মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হন। তবে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।


এর আগে, রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।