ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশপাশের নির্দিষ্ট স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছে। শনিবার (১১ অক্টোবর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১২ অক্টোবর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে কোনো ধরনের গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, অবস্থান কর্মসূচি বা শোভাযাত্রা করা যাবে না।
\r\n\r\n
ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





