সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাক্ষাৎটি তার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানা গেছে।
সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা তার দায়িত্বকালীন সময় বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়ে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





