অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
\r\nরাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
\r\nতিনি জানান, সন্ধ্যায় সরকারপ্রধান ও বিএনপি চেয়ারম্যানের মধ্যে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
\r\nবৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
\r\nবিস্তারিত আসছে…





