চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনএমসিটি) বিদেশি পরিচালনায় দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এক সভায় প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুকে নাটক বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

\r\n

রোববার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও, বন্দর বাঁচাও’ ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, \"প্রধান উপদেষ্টা একজন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর পদত্যাগের নাটক সাজানো হয়েছে। এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে না।\"

\r\n

গয়েশ্বর বলেন, \"গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া এবং শেখ হাসিনা ক্ষমতা না ছাড়া পর্যন্ত যেন ঈশ্বর আমার মৃত্যু না দেন—এটাই আমার প্রার্থনা।\"

\r\n

তিনি আরও বলেন, “আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু সচিবালয় দখলে নিইনি। অথচ এখন ছাত্ররা সচিবালয় কিংবা বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হুমকি দিচ্ছে, যা রাষ্ট্রের জন্য ভালো নয়।”

\r\n

প্রসঙ্গত, গত বুধবার চট্টগ্রাম বন্দরের এনএমসিটি পরিদর্শনে গিয়ে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “যারা বিশ্বমানের অভিজ্ঞতা রাখে, এমন প্রতিষ্ঠান দিয়ে বন্দরের ব্যবস্থাপনা চালাতে হবে। এতে কারও ওপর জোর করা যাবে না, জনগণকে বুঝিয়ে রাজি করাতে হবে।”

\r\n

এই বক্তব্যের জেরে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিএনপি এই পরিকল্পনাকে জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।