ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও-এ এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন। সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।


কার্যালয়ে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি কার্যালয়ের অনেক পুরনো কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন।


পরে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।