প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর উপসহকারী প্রকৌশলী বি/আর ও উপসহকারী প্রকৌশলী ই/এম পদে ১৭৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উপসহকারী প্রকৌশলী বি/আর (১০ম গ্রেড) পদে ১১৯ জন এবং উপসহকারী প্রকৌশলী ই/এম পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সেনা সদরের সংশ্লিষ্ট শাখায় ১ ডিসেম্বর যোগদানের জন্য বলা হয়েছে।
নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ শর্তাবলী:
চাকরিতে যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে।
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) সিভিলিয়ান কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২২ এবং প্রযোজ্য সরকারি আইন, আদেশ ও বিধিমালা তাঁদের চাকরিতে প্রযোজ্য হবে।
সরকারি বিধিবিধান অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারিত হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট শাখার কার্যক্রমে অংশগ্রহণ করবেন।





