পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম মাহবুব আলম।


\r\n

সোমবার (২৫ আগস্ট) তিনি নতুন দায়িত্বে যোগ দেন। এ সময় পেট্রোবাংলা ভবনে তাকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রেজানুর রহমান।


\r\n

২০০৩ সালে ২১তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন এস এম মাহবুব আলম। কর্মজীবনে তিনি সরকারের অর্থ বিভাগ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ মিশনে প্রথম সচিব ও কাউন্সিলর (ইকোনমিক) হিসেবেও কাজ করেছেন।


\r\n

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।