পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া জেলার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে বদলি করা হয়েছে। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির পুলিশ সুপার করা হয়েছে।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালী পিটিসিতে পাঠানো হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে। একই সঙ্গে জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
\r\n\r\n\r\n\r\n
এ ছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।





