পুরান ঢাকার লালবাগ থানাধীন ইসলামবাগে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সরাসরি কাজ করছে। পাশাপাশি আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে প্রস্তুত রয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক ইউনিট পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
\r\n\r\n\r\n
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যালোচনা শেষে বিস্তারিত জানানো হবে।





