বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর আগে জনগণের মতামত নেওয়া উচিত।
বুধবার (২০ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘‘পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ধারণাটি জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে নির্বাচন হতে পারে না, যদি না জনগণের রায় নেওয়া হয়।’’ তিনি আরও বলেন, পিআর পদ্ধতি প্রবর্তন করার আগে জনগণের মতামত নেওয়ার কথা বলেছেন।
এছাড়া তিনি উল্লেখ করেন, যদি সব রাজনৈতিক দল পিআর পদ্ধতি মেনে নেয়, তাও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এটি কার্যকর করা সম্ভব নয়। নির্বাচিত সংসদই পিআর পদ্ধতির বাস্তবায়ন করতে সক্ষম হবে।





