পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার রাতভর দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।


\r\n

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

\r\n

ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়, চামান সীমান্তে আফগান বাহিনীই প্রথমে বিনা উসকানিতে আক্রমণ চালায়।

\r\n

এ ঘটনার মাত্র দুই দিন আগে সৌদি আরবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলেও সেই আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল।