আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে, পাকিস্তানের সেনাদের ওপর হামলা চালানো হয়েছে, যা সীমান্তে তীব্র সংঘর্ষে রূপ নিয়েছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোর জানায়, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “পাকিস্তানের সেনাবাহিনীর বারংবার হামলার জবাবে সীমান্তে তাদের অবস্থানের বিরুদ্ধে বড় ধরনের হামলা শুরু হয়েছে।”

এর আগে গত রোববার পাকিস্তান আফগানিস্তানের দুটি প্রদেশে বিমান হামলা চালিয়ে ৭০ সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু ঘটায়।