ছয় দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর অনাস্থা জানিয়ে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

\r\n

বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

\r\n

আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ বলেন, “কমিটি গঠন করা হলেও এর প্রতি শিক্ষার্থীদের আস্থা নেই। অতীতেও এমন কমিটি হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি কোনো দাবির। তাই সর্বসম্মতভাবে পূর্ব ঘোষিত আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।”

\r\n

তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন। সেখানে আন্দোলনের পরবর্তী ধাপ ও কর্মসূচি ঘোষণা করা হবে। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে বিভাগীয় পর্যায় থেকে প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন।

\r\n

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান আন্দোলন সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। তবে একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছিল, দাবি বাস্তবায়নে গড়িমসি হলে ফের রাজপথে নামবে।

\r\n

উল্লেখ্য, ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর একজন উপদেষ্টা এবং একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তা সত্ত্বেও শিক্ষার্থীরা আবারও আন্দোলনের পথে ফেরার সিদ্ধান্ত নিয়েছে।