পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার আইন পাস হয়েছে। দেশটির সংসদ সম্প্রতি একটি বিল অনুমোদন করেছে, যেখানে বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখা যেকোনো পোশাক জনসমক্ষে নিষিদ্ধ করা হয়েছে।
বিলটি প্রস্তাব করেছে ডানপন্থী রাজনৈতিক দল Chega। নতুন আইনে বলা হয়েছে, কেউ যদি জনসমক্ষে মুখ ঢেকে রাখেন, তাহলে তার বিরুদ্ধে ২০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে।
বিলের পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, নিরাপত্তা ও সামাজিক যোগাযোগে স্বচ্ছতা নিশ্চিত করাই এর লক্ষ্য। তবে সমালোচকরা মনে করছেন, এ আইনটি ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং মুসলিম নারীদের প্রতি বৈষম্যমূলক।





