জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব। তিনি বলেন, নির্বাচন বয়কট করলেও এর কোনো প্রভাব সার্বিক নির্বাচনে পড়বে না।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেগম সুফিয়া কামাল হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে আরিফ উল্লাহ জানান, “২০২৪ পরবর্তী বাংলাদেশের মানুষ চায় দেশের সুষ্ঠু নির্বাচন হোক। ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা ভিত্তিহীন। জাকসুতেও আমাদের পুরো প্যানেলের জয় প্রত্যাশিত।”


তিনি আরও অভিযোগ করেন, ওএমআর মেশিন নিয়ে ছাত্রদল যে ভুয়া তথ্য ছড়াচ্ছে, তার পেছনে আসলে বিএনপির কোনো সংযোগ রয়েছে।


\r\n\r\n\r\n

কারচুপি সংক্রান্ত প্রশ্নে আরিফ উল্লাহ বলেন, “নির্বাচনে কিছু সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কোনো কারচুপি ঘটেনি। তাই নির্বাচন বর্জনের প্রশ্নই ওঠে না।”