ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন।


রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রদূত জানান, দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বৈঠক পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে।


দুই দেশের সার্বিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ব্রেন্ট ক্রিস্টেনসন মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন এবং সেখান থেকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দফতরে যান।