বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে সোমবার (২৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত হয়।


\r\n

সাক্ষাতের পর নিজের ফেসবুক পোস্টে শার্লি বচওয়ে জানিয়েছেন, “বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমরা সব বাংলাদেশি নাগরিকের জীবনমান উন্নত করার লক্ষ্যে আমাদের যৌথ প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছি।”

\r\n

উল্লেখ্য, পাঁচ দিনের সফরের অংশ হিসেবে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলাদেশে আসেন কমনওয়েলথ মহাসচিব।