পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি: রোববার গলাচিপার আকাশে সূর্যের দেখা মেলেনি, সকাল থেকেই উপজেলাটি ছিল কুয়াশাচ্ছান্নিত, জেকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে, শ্রমজীবী, কৃষক ছাত্র-ছাত্রীসহ নানা পেশার মানুষ, সকাল থেকে সূর্যের দেখা না মেলার কারণে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন ও কর্মচাঞ্চল্য।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ যারা জীবিকার তাগিদের শীত উপেক্ষা করে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন।
এদিকে গত কয়েকদিন থেকে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় রাস্তাঘাটের শ্রমজীবী মানুষের দেখা মিললেও সংখ্যায় ছিল স্বাভাবিকের চেয়ে কম। হঠাৎ করে উপজেলায় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ তীব্রতা বাড়ায় হাসপাতালেও বেড়েছে রোগীদের চাপ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
স্থানীয়রা জানান গত তিন দিন ধরে উপজেলা শীতের দাপট বেড়েছে, সকালে কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে ঠান্ডা। তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হার কাপানো শীত।