নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।


মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম এখনো জানা যায়নি।


স্থানীয় বাসিন্দা টিপু সুলতান জানান, মাইজদী থেকে বসুরহাট যাচ্ছিল অটোরিকশাটি, যাকে পথিমধ্যে চাপা দেয় একটি ট্রাক। দুর্ঘটনার পর গাড়ি দুটো রাস্তায় পড়ে থাকে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, ঘটনাস্থলেই তিনজন মারা যান। আরও একজন কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুইজন মাইজদী হাসপাতালে নেওয়ার পর মারা যান। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে।