নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী ২ সেনবাগ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন ফারুক আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের নিকট মনোনয়ন দাখিল করেছেন। এই সময় তার সাথে স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক সেনবাগ-সোনাইমুড়ী আসনে ষষ্ঠবারের মতো বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর আগে সর্বশেষ তিনি জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নিযুক্ত হন।
সট- জয়নাল আবেদীন ফারুক





