নেপালে চলমান নিরাপত্তা সংকটের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ঘর বা হোটেলে অবস্থান করতে বলেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নেপালে বসবাসরত বা সেখানে আটকে পড়া বাংলাদেশিদের বাইরে বের না হতে এবং নিজ নিজ জায়গায় অবস্থান করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে ভ্রমণেচ্ছুক নাগরিকদের আপাতত নেপাল সফর না করার অনুরোধ জানানো হয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:
মো. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১
সূত্র: ইউএনবি





