শিরোপার এক ধাপ দূরে বাংলাদেশের যুবারা। শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
\r\n
প্রথমার্ধে রক্ষণাত্মক লড়াইয়ে জমে থাকা ম্যাচে গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় লাল-সবুজের প্রতিনিধিরা।\r\n
\r\n
৭৩তম মিনিটে কর্নার থেকে ফয়সালের উঁচু করে বাড়ানো বল হেডে জালে পাঠান আশিকুর। এরপর ৮০তম মিনিটে ম্যাচে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ফয়সাল। মানিকের নিখুঁত পাসে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ২-০ করেন তিনি।\r\n
\r\n
ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে উত্তেজনা বাড়ায় নেপাল, তবে বাকি সময় গোলরক্ষা করে জয় নিশ্চিত করে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।\r\n
\r\n
এদিন দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ওই ম্যাচের বিজয়ীর বিপক্ষে আগামী ১৮ মে ফাইনালে খেলবে বাংলাদেশ।





