ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে নীলফামারীত শোক ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
বাদ আছর নামাজের পরে গায়েবানা জানাজা শেষ নীলফামারী শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন ছাত্রশিবির নীলফামারী শহর শাখা পরবর্তী সমাবেশে বক্তারা ওসমান হাদীর মৃত্যুকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে ওসমান হাদী যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা এদেশের তরুণ সমাজ আজীবন মনে রাখবে।





