২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছর ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে, কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির এক শীর্ষ কর্মকর্তা জাগো নিউজকে জানান, নির্বাচনের সময় বিবেচনায় নিয়ে বইমেলার সময় পরিবর্তন নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। ডিসেম্বরেই মেলা আয়োজনের সম্ভাবনা নিয়ে আলাপ বেশি হচ্ছে, তবে এখনো বিষয়টি নিশ্চিত নয়।
তিনি আরও জানান, আজ বিকেলে বাংলা একাডেমিতে এক উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি মিটিং রয়েছে। সেই বৈঠকের পরই বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে এবং সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হতে পারে।





