বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার সময়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। কারণ নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। নির্বাচন বানচাল করতে সেই অদৃশ্য শক্তি কাজ করছে।
আজ রবিবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইইবি মিলনায়তনে'বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য' শীর্ষক আলোচনাসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন।





