ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) দুইটি আইন সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।


\r\n

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


\r\n

তিনি জানান, ইসির প্রস্তাবিত আইন দুটি সংস্কারের অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে, যা কমিশনের কার্যক্রমে গতি ও কার্যকারিতা বাড়াবে।


\r\n

এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

\r\n

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।