আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শর্ত পূরণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গত জুলাইয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে তিনটি মূল শর্ত পূরণ অপরিহার্য— মৌলিক সংস্কার, সহাবস্থান এবং রাজনৈতিক পরস্পরের সম্মান

\r\n

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

\r\n

জামায়াত আমির বলেন, \"অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অর্জিত এই পরিবর্তনের পেছনে রয়েছে হাজারো শহীদের রক্ত। তাই নির্বাচনের আগে দৃশ্যমান ও গ্রহণযোগ্য মৌলিক সংস্কার জরুরি। আমরা ইতোমধ্যে সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি। এসব ছাড়া নির্বাচন হলে তা আবারও অনিশ্চয়তা ও অবিশ্বাসের জন্ম দেবে।\"

\r\n

তিনি আরও বলেন, \"প্রথমত, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সহযোগিতা ছাড়া নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। দ্বিতীয়ত, গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে— এতে শহীদদের আত্মা শান্তি পাবে এবং জনগণের আস্থা ফিরবে। তৃতীয়ত, রাজনৈতিক পরিসরে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে। ‘আমি জিতলে নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুর্নীতিগ্রস্ত’— এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।\"

\r\n

নির্বাচনের সময় নিয়েও মত দিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, \"আমরা চাই রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হোক। জুনে বর্ষা, ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি কারণে নির্বাচন পেছানোর ঝুঁকি থাকবে। তাই দেরি না করে আগেই নির্বাচন আয়োজন জরুরি।\"

\r\n

এর আগে গতকাল বুধবার, ঢাকায় সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকেও জামায়াত এই অবস্থান তুলে ধরে।

\r\n

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে জামায়াত মনে করে, এর আগে প্রস্তাবিত শর্তগুলো পূরণ না হলে নির্বাচনের প্রতিশ্রুতি ও গ্রহণযোগ্যতা নিয়েও সংশয় থেকে যাবে, যা শুধুমাত্র \"আল্লাহই জানেন\"— মন্তব্য করেন জামায়াত আমির।