জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলটি যেকোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত। তবে তার আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন চান তারা। পাশাপাশি আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির উন্নতি জরুরি বলে মনে করেন তিনি।

\r\n

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর রূপায়ন টাওয়ারে দলটির প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

\r\n

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীর ওপর সহিংসতার ঘটনা ঘটছে। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

\r\n

আত্মপ্রকাশের মাত্র ৮ দিন পর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতারা প্রথম সাধারণ সভায় বসেন। এরপর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি।

\r\n

নির্বাচন নিয়ে নাগরিক পার্টির অবস্থান সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের বিষয়টি ভুলে গেলে চলবে না।”

\r\n

অন্য কোনো দলের সঙ্গে জোটভুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করে নাহিদ ইসলাম বলেন, \"নাগরিক পার্টির মূল লক্ষ্য নিজেদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা, অন্য কারও সঙ্গে জোট গঠন নয়।\"

\r\n

নাহিদ ইসলাম জানান, \"বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদটি নেই। কেউ যদি এই পরিচয়ে অপকর্ম করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।\"