৪ নভেম্বর, নিউইয়র্ক সিটিতে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শহরের প্রায় ৮০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রাথমিক পর্যায়ের ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য। এরই মধ্যে ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন।

\r\n


সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের পর নিউইয়র্কের এই নির্বাচনে সর্বোচ্চ আগাম ভোট পড়েছে। রবিবার একদিনে এক লাখ ৫১ হাজার ভোটার আগাম ভোট দেন। বিশেষ করে ৩৫ বছরের কম বয়সী তরুণদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি।

\r\n


ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি এবার নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী। সর্বশেষ চারটি জরিপে তিনি বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। নির্বাচনের একদিন আগে তিনি সমর্থকদের সঙ্গে পদযাত্রা করেন সিটি হল পর্যন্ত। এসময় তার হাতে সাদা ও নীল রঙের ব্যানার দেখা যায়, যেখানে লেখা ছিল “আমাদের সময় এখন।”

\r\n


নিউইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসের সমর্থন কমেছে, প্রধানত অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং আবাসন সংকটের কারণে।

\r\n


৪ বছর বয়সী জোহরান মামদানি প্রথম মুসলিম প্রার্থী হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি আবাসন খাতের সংস্কার, জলবায়ু নীতি ও সামাজিক সুরক্ষার ওপর জোর দিয়ে ক্যাম্পেইন চালাচ্ছেন। স্বল্প সময়ের মধ্যে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ধারণায় বিশ্বাসী এই তরুণ প্রার্থী স্থানীয় স্তর থেকে জাতীয় পর্যায়ের আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

\r\n


গত জুনে দলীয় প্রার্থী নির্বাচনে তার অপ্রত্যাশিত বিজয় ঘটে। ওই নির্বাচনে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল। মামদানি আশা করছেন, এবারও তরুণ ভোটাররা তার পাশে থাকবেন এবং নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবেন।