নাটোরের সিংড়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, মাষ্টার আফছার আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান, আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল ও মীর মো. কুতুবুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বদর দিবসের তাৎপর্য তুলে ধরে ইসলামী শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শহীদ উসমান হাদীর হত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





